ঢাকা, ২৪ সেপ্টেম্বর – প্রবাসীদের জন্য ডাকযোগে ব্যালট (পোস্টাল ব্যালট) পাঠানোর প্রক্রিয়ায় ২৪ শতাংশ ব্যর্থতার হারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, প্রবাসীদের প্রতিটি ভোটের জন্য সরকারের প্রায় ৭০০ টাকা খরচ হবে। তবে প্রবাসীদের কোনো খরচ হবে না।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডন প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় তিনি এই চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দীর্ঘ অপেক্ষার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত অনলাইন ভোটিংয়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পোস্টাল ব্যালটকেই সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
পোস্টাল ব্যালটের প্রধান চ্যালেঞ্জগুলো উল্লেখ করে তিনি বলেন, ভোটের গোপনীয়তা রক্ষা করা এবং আদালতের আদেশে প্রার্থীর তালিকায় পরিবর্তন এলে ভোট বাতিলের ঝুঁকি থাকে। এছাড়া, বিশ্বব্যাপী ডাকযোগে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার প্রায় ২৪ শতাংশ, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ইসি সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী পোস্টাল ব্যালটে নিবন্ধনের হার খুব কম হলেও প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বেশি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের প্রত্যাশা সীমিত হলেও আমরা ব্যর্থ হবো না।’
তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যেকোনো স্কেলেই হোক না কেন, এটি শুরু করা জরুরি।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন