হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিজিবি সদস্যদের দেখে ব্যাগ ফেলে পুকুরে ঝাঁপ, আইস সহ দুজন আটক!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২২ জানুয়ারি ২০২২, ১০:২১ পূর্বাহ্ন

কক্সবাজারের রামুর গোয়ালিয়াপালংয়ে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ দুজনকে আটক করেছে রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি)। আটককৃতরা হলেন কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে সৈয়দুল আমিন(৩৪)ও মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ (১৬)।

শুক্রবার(২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে কক্সবাজার পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন ৩০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,২১ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টের নায়েক সুবেদার মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করার সময় ৩জন যাত্রীর মধ্য থেকে ২জন যাত্রী তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ বিজিবি সদস্যরাও তাদের ধৃত করার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে। আসামী দুজন সাঁতরিয়ে পুকুরের অপর প্রান্তে পৌঁছালে টহলের অন্যান্য সদস্যরা তাদেরকে ধরার জন্য ধাওয়া ও চিৎকার করলে বাড়ীর লোকজন বেরিয়ে আসে। পরে তাদের সহায়তায় বিজিবি টহলদল আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৫কোটি টাকা মূল্যের ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিজিবি সদস্যদের দেখে ব্যাগ ফেলে পুকুরে ঝাঁপ, আইস সহ দুজন আটক!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিজিবি সদস্যদের দেখে ব্যাগ ফেলে পুকুরে ঝাঁপ, আইস সহ দুজন আটক!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: শনিবার, ২২ জানুয়ারি ২০২২, ১০:২১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের রামুর গোয়ালিয়াপালংয়ে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ দুজনকে আটক করেছে রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি)। আটককৃতরা হলেন কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে সৈয়দুল আমিন(৩৪)ও মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ (১৬)। শুক্রবার(২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে কক্সবাজার পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন ৩০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,২১ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টের নায়েক সুবেদার মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করার সময় ৩জন যাত্রীর মধ্য থেকে ২জন যাত্রী তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ বিজিবি সদস্যরাও তাদের ধৃত করার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে। আসামী দুজন সাঁতরিয়ে পুকুরের অপর প্রান্তে পৌঁছালে টহলের অন্যান্য সদস্যরা তাদেরকে ধরার জন্য ধাওয়া ও চিৎকার করলে বাড়ীর লোকজন বেরিয়ে আসে। পরে তাদের সহায়তায় বিজিবি টহলদল আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৫কোটি টাকা মূল্যের ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×