আঙ্কারা, ২৪ সেপ্টেম্বর – বিশ্বের কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বৈঠকটি হয়। এতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ থামানো নিয়ে আলোচনা হয়।
ট্রাম্পের সঙ্গে এ বৈঠককে ‘ফলপ্রসু’ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে ট্রাম্প নিজে বৈঠক শেষে সাংবাদিকদের কিছু জানাননি।
উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের
বৈঠকের আগে তিনি বলেছিলেন, আমরা এ যুদ্ধ থামাতে চাই। আমরা এটি শেষ করব। সম্ভবত আমরা এখনই যুদ্ধ শেষ করতে পারব। এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নয় বরং ইসরায়েলের গণহত্যা চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া আবেগঘন ভাষণে এরদোয়ান এমনই অভিযোগ করেছেন। একইসঙ্গে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, “আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ।”
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন