কক্সবাজারের ঈদগাঁওয়ে গর্তের পানিতে ডুবে শামীম হোসেন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু উক্ত এলাকার কামাল হোসেনের সন্তান।
স্থানীয় মোবারক মিস্ত্রী জানান, শিশু সন্তানটি পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বসতঘরের নিকটস্থ একটি পরিত্যক্ত গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটির আনাগোনা না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে উপোড় হয়ে থাকা শিশু শামিমের সন্ধ্যান পায়।
সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন
উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত দাফনের প্রস্তুতি চলছিল।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




মন্তব্য করুন