কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে মানব পাচারকারীদের হাতে বন্দি থাকা তিনজন ভুক্তভোগীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, বেশ কিছুদিন ধরে মানব পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে তাদের অভিযান চলছিল।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের বড়ইতলী এলাকার গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে।
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা
খবর পেয়ে ২ বিজিবি’র অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ মানব পাচারবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বড়ইতলী পাহাড়ি এলাকা থেকে মো. সাদেক (২৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত সাদেক উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আটককৃত পাচারকারীকে সঙ্গে নিয়ে পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখা বন্দি তিন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগীরা হলেন, রবিউল আলম (১৮), মো. তাজিম (১৮) এবং মো. ইসমাইল (৩০)। তারা সবাই কক্সবাজারের রামু থানাধীন কুনিয়া পালং ইউনিয়নের দরিয়ার দিঘী গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি।




মন্তব্য করুন