হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের নাফ নদীর তীরে বিজিবির অভিযানে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাফ নদীর খরেরদ্বীপ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফ ব্যাটালিয়নের লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনার জন্য উক্ত এলাকায় মোতায়েন হয়।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আভিযানিক দল আলীখাল পোস্ট থেকে প্রায় ৫০০ মিটার পূর্ব দিকে খরেরদ্বীপের কিনারায় নদীর পাড়ে একটি প্লাস্টিকের ব্যাগসহ এক জেলেকে ঘোরাফেরা করতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য অগ্রসর হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি কাদা পানিতে ফেলে দিয়ে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়।

পরে টহল দল ব্যাগটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে মোড়ানো ৩৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পলাতক মাদক পাচারকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (প্রকাশ লেডা মিয়া) (৩৫)। সে টেকনাফের উলুচামারী লামার পাড়ার বাসিন্দা। তাকে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আটককৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, দেশকে মাদক চোরাচালানমুক্ত রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফের নাফ নদীর তীরে বিজিবির অভিযানে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের নাফ নদীর তীরে বিজিবির অভিযানে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাফ নদীর খরেরদ্বীপ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফ ব্যাটালিয়নের লেদা বিওপি'র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনার জন্য উক্ত এলাকায় মোতায়েন হয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আভিযানিক দল আলীখাল পোস্ট থেকে প্রায় ৫০০ মিটার পূর্ব দিকে খরেরদ্বীপের কিনারায় নদীর পাড়ে একটি প্লাস্টিকের ব্যাগসহ এক জেলেকে ঘোরাফেরা করতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য অগ্রসর হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি কাদা পানিতে ফেলে দিয়ে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়। পরে টহল দল ব্যাগটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে মোড়ানো ৩৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পলাতক মাদক পাচারকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (প্রকাশ লেডা মিয়া) (৩৫)। সে টেকনাফের উলুচামারী লামার পাড়ার বাসিন্দা। তাকে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, দেশকে মাদক চোরাচালানমুক্ত রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×