হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত আমাদের জবাব কখনো ভুলবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৭ সেপ্টেম্বর – জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। যা ভারত কখনো ভুলবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের বক্তব্য দেন তিনি। এ সময় পাকিস্তান-ভারতের সংঘাত নিয়ে কথা বলেন শেহবাজ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

তিনি বলেন, এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে সূক্ষ্ম তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়।

ভারত রাজনৈতিক খেলা খেলেছে বলেও জাতিসংঘে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী। এছাড়া হিন্দুত্ববাদকে পাকিস্তান পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখে বলে জানান তিনি।

ভারতের হামলার জবাবে পাকিস্তান হামলা চালায় জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে তাদের সাতটি বিমান ভূপাতিত করা হয় বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত আমাদের এ জবাব কখনো ভুলবে না।

এগুলোর পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও পাকিস্তানের বন্যা নিয়েও কথা বলেন শেহবাজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে যে ভয়াবহ বন্যা হচ্ছে সেটি সবাইকে বিবেচনায় নিতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ভারত আমাদের জবাব কখনো ভুলবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত আমাদের জবাব কখনো ভুলবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৭ সেপ্টেম্বর – জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। যা ভারত কখনো ভুলবে না।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের বক্তব্য দেন তিনি। এ সময় পাকিস্তান-ভারতের সংঘাত নিয়ে কথা বলেন শেহবাজ।তিনি বলেন, এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে সূক্ষ্ম তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়।ভারত রাজনৈতিক খেলা খেলেছে বলেও জাতিসংঘে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী। এছাড়া হিন্দুত্ববাদকে পাকিস্তান পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখে বলে জানান তিনি।ভারতের হামলার জবাবে পাকিস্তান হামলা চালায় জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে তাদের সাতটি বিমান ভূপাতিত করা হয় বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত আমাদের এ জবাব কখনো ভুলবে না।এগুলোর পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও পাকিস্তানের বন্যা নিয়েও কথা বলেন শেহবাজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে যে ভয়াবহ বন্যা হচ্ছে সেটি সবাইকে বিবেচনায় নিতে হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×