হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের দরগারছড়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

অভিযানে মো. ইসমাইল (৩২) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (কে-নাইন) সহায়তায় নোয়াখালীপাড়ায় তাহের নামে এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে অতি গোপনে পুঁতে রাখা ইয়াবার স্থানটি চিহ্নিত করা হয়। পরে মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা এই মাদক ইয়াসিন নামের এক ব্যক্তির মাধ্যমে সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য আনা হয়েছিল। জানা গেছে, মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আসা রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার থেকে এই ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করায়।

গ্রেফতারকৃত মো. ইসমাইল টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া গ্রামের বাসিন্দা। তবে, এ ঘটনায় জড়িত মো. ইয়াসিন ও মো. তাহের নামে আরও দুজন পলাতক রয়েছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজন আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের দরগারছড়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. ইসমাইল (৩২) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (কে-নাইন) সহায়তায় নোয়াখালীপাড়ায় তাহের নামে এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে অতি গোপনে পুঁতে রাখা ইয়াবার স্থানটি চিহ্নিত করা হয়। পরে মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা এই মাদক ইয়াসিন নামের এক ব্যক্তির মাধ্যমে সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য আনা হয়েছিল। জানা গেছে, মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আসা রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার থেকে এই ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করায়। গ্রেফতারকৃত মো. ইসমাইল টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া গ্রামের বাসিন্দা। তবে, এ ঘটনায় জড়িত মো. ইয়াসিন ও মো. তাহের নামে আরও দুজন পলাতক রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×