হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে শরীরে অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবাসহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রেজুখাল চেকপোস্টে একটি সিএনজি তল্লাশির সময় তাকে আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি টহল দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজির যাত্রী শিল্পী আক্তারের (২৮) শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত শিল্পী আক্তার ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর-অমরাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় এক দিনে সাত আসামি গ্রেপ্তার

আটককৃত আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী রামু থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে শরীরে অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবাসহ এক নারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে শরীরে অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবাসহ এক নারী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রেজুখাল চেকপোস্টে একটি সিএনজি তল্লাশির সময় তাকে আটক করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি টহল দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজির যাত্রী শিল্পী আক্তারের (২৮) শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত শিল্পী আক্তার ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর-অমরাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃত আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী রামু থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, "বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও জানান, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×