হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৭ সেপ্টেম্বর – চলতি মাসের মাঝামাঝিতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি হয়। এতে বলা হয় দুই দেশের যে কোনো একটির ওপর হামলাকে উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পারমাণবিক অস্ত্রের শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির চুক্তি হওয়ার পর ধারণা তৈরি হয় সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সামরিক চুক্তি অনুযায়ী সৌদির কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছেন না।

গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।

সাংবাদিক মেহেদি হাসান এক অনুষ্ঠানে খাজা আসিফকে প্রশ্ন করেন কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে এ চুক্তি হয়েছে কি না?

পারমাণবিক অস্ত্রের ব্যাপারে তখন তাকে আবারও প্রশ্ন করেন সাংবাদিক মেহেদি হাসান। এর জবাবে খাজা আসিফ বলেন, “আমি বিস্তারিততে যাব না। এটি একটি সামরিক চুক্তি। আর এ ধরনের চুক্তির বিষয় সাধারণত প্রকাশ্যে আলোচনা হয় না।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৭ সেপ্টেম্বর – চলতি মাসের মাঝামাঝিতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি হয়। এতে বলা হয় দুই দেশের যে কোনো একটির ওপর হামলাকে উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।পারমাণবিক অস্ত্রের শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির চুক্তি হওয়ার পর ধারণা তৈরি হয় সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান।তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সামরিক চুক্তি অনুযায়ী সৌদির কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছেন না।গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।সাংবাদিক মেহেদি হাসান এক অনুষ্ঠানে খাজা আসিফকে প্রশ্ন করেন কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে এ চুক্তি হয়েছে কি না?পারমাণবিক অস্ত্রের ব্যাপারে তখন তাকে আবারও প্রশ্ন করেন সাংবাদিক মেহেদি হাসান। এর জবাবে খাজা আসিফ বলেন, “আমি বিস্তারিততে যাব না। এটি একটি সামরিক চুক্তি। আর এ ধরনের চুক্তির বিষয় সাধারণত প্রকাশ্যে আলোচনা হয় না।”সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×