হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ, সমালোচনার ঝড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

এই লোগোটি সামনে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নানান আলোচনা-সমালোচনা শুরু করেছেন।

ফেসবুকে কেউ কেউ বলছেন, জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। তারা সেক্যুলার হওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের একজন কর্মী বলেন, ‘জামায়াতকে মানুষ ইসলামি দল হিসেবেই চেনে। সেক্ষেত্রে বর্তমান লোগোতে ‘আল্লাহ’ ও ‘আকিমুদ দ্বীন’ শব্দ দুটি না রেখেই নতুন লোগো তৈরি করা ঠিক হবে না। এতে মানুষ যেমন বিভ্রান্তিতে পড়বে, তেমনই জামায়াতের অনেক কর্মীও হতাশ হবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক একজন সাথী বলেন, ‘জামায়াত অনেক বিষয় সংস্কার করছে। তাদের কৌশলে নানা পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু লোগোর এ পরিবর্তনে তৃণমূল পর্যন্ত সমালোচনা হচ্ছে। আগের লোগোটি জামায়াতের ঐতিহ্য ছিল। রাজনৈতিক কৌশলের কারণে লোগো পরিবর্তন করতে হলে, অন্তত কোরআনের আয়াতটা রাখুক। যদি এ লোগো জারি থাকে তাহলে এর প্রভাব আগামী নির্বাচনেও পড়তে পারে।’

জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। এ লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হলে এটি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ, সমালোচনার ঝড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ, সমালোচনার ঝড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে।এই লোগোটি সামনে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নানান আলোচনা-সমালোচনা শুরু করেছেন।ফেসবুকে কেউ কেউ বলছেন, জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। তারা সেক্যুলার হওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে।নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের একজন কর্মী বলেন, ‘জামায়াতকে মানুষ ইসলামি দল হিসেবেই চেনে। সেক্ষেত্রে বর্তমান লোগোতে ‘আল্লাহ’ ও ‘আকিমুদ দ্বীন’ শব্দ দুটি না রেখেই নতুন লোগো তৈরি করা ঠিক হবে না। এতে মানুষ যেমন বিভ্রান্তিতে পড়বে, তেমনই জামায়াতের অনেক কর্মীও হতাশ হবেন।’ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক একজন সাথী বলেন, ‘জামায়াত অনেক বিষয় সংস্কার করছে। তাদের কৌশলে নানা পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু লোগোর এ পরিবর্তনে তৃণমূল পর্যন্ত সমালোচনা হচ্ছে। আগের লোগোটি জামায়াতের ঐতিহ্য ছিল। রাজনৈতিক কৌশলের কারণে লোগো পরিবর্তন করতে হলে, অন্তত কোরআনের আয়াতটা রাখুক। যদি এ লোগো জারি থাকে তাহলে এর প্রভাব আগামী নির্বাচনেও পড়তে পারে।’জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। এ লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।’তিনি বলেন, ‘লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হলে এটি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।’সূত্র: জাগো নিউজএনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×