ব্রাসেল্স, ০২ অক্টোবর – গাজাগামী নৌবহর (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা) আটকে দেওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকসিম প্রেভো।
প্রেভো সংসদে বলেন, যেভাবে জাহাজগুলোতে অভিযান চালানো হয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় যেভাবে আটকানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ কারণেই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌকা আটক করেছে। এসব নৌকায় বিদেশি কর্মী ও সহায়তা সামগ্রী ছিল, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।
সবশেষ আপডেটে সংগঠকরা জানিয়েছেন, এখন কেবল একটি নৌকা ফিলিস্তিনি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীদের বহনকারী নৌযানগুলো ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হবে।
ইতালির শহর রোম, নেপলস, মিলান ও তুরিনে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। ‘ফ্রি প্যালেস্টাই’ ও ‘সবকিছু বন্ধ করো’ স্লোগানে আন্দোলন শুরু হলে রোম এবং নেপলসে মেট্রো স্টেশন ও রেলস্টেশন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন