কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পাচারের অভিযোগে ইজিবাইকটি জব্দ করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটাের দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ধুরুমখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, উখিয়া থানার একটি আভিধানিক দল অবস্হান নেন। এসময় আভিযানিক দল টমটম (ইজিবাইক) গাড়ীটি তল্লাশি চালায়।গাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। জড়িত থাকার অভিযোগে গাড়ীচালক হামিদুল হক (২৫)কে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশের এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।




মন্তব্য করুন