হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে আরও সময় প্রয়োজন হামাসের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১০:০০ অপরাহ্ন


জেরুজালেম, ০৩ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে গত সোমবার ২০ দফার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী হামাসকে আল্টিমেটাম দেন, তিন থেকে চারদিনের মধ্যে জবাব দিতে হবে।

তবে হামাসের একটি সূত্র বার্তাসংস্তা এএফপিকে আজ শুক্রবার (৩ অক্টোবর) জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিতে তাদের আরও সময় লাগবে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

তিনি নাম গোপন রাখার শর্তে বলেন, “হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে এখনো পরামর্শ করছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে পরামর্শ চলছে, যার জন্য সময় প্রয়োজন।”

ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মির মুক্তি, হামাসকে নিরস্ত্র এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধীরে ধীরে প্রত্যাহারের কথা বলা হয়েছে। যুদ্ধবিরতিটি কার্যকর হলে গাজার দায়িত্ব নেবে একটি অন্তর্বর্তী প্রশাসন বা সরকার। যেটির প্রধান হবেন ট্রাম্প নিজে।

ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণার পর আরব দেশগুলো স্বাগত জানিয়েছিল। তবে পরবর্তীতে জানা যায়, ট্রাম্প আরব নেতাদের কাছে যে খসড়া প্রস্তাব দিয়েছিলেন, সেটি থেকে অনেক কিছু পরিবর্তন করে সোমবার এটি প্রকাশ্যে ঘোষণা করেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে আরও সময় প্রয়োজন হামাসের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে আরও সময় প্রয়োজন হামাসের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৩ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে গত সোমবার ২০ দফার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী হামাসকে আল্টিমেটাম দেন, তিন থেকে চারদিনের মধ্যে জবাব দিতে হবে।তবে হামাসের একটি সূত্র বার্তাসংস্তা এএফপিকে আজ শুক্রবার (৩ অক্টোবর) জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিতে তাদের আরও সময় লাগবে।তিনি নাম গোপন রাখার শর্তে বলেন, “হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে এখনো পরামর্শ করছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে পরামর্শ চলছে, যার জন্য সময় প্রয়োজন।”ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মির মুক্তি, হামাসকে নিরস্ত্র এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধীরে ধীরে প্রত্যাহারের কথা বলা হয়েছে। যুদ্ধবিরতিটি কার্যকর হলে গাজার দায়িত্ব নেবে একটি অন্তর্বর্তী প্রশাসন বা সরকার। যেটির প্রধান হবেন ট্রাম্প নিজে।ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণার পর আরব দেশগুলো স্বাগত জানিয়েছিল। তবে পরবর্তীতে জানা যায়, ট্রাম্প আরব নেতাদের কাছে যে খসড়া প্রস্তাব দিয়েছিলেন, সেটি থেকে অনেক কিছু পরিবর্তন করে সোমবার এটি প্রকাশ্যে ঘোষণা করেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×