কক্সবাজারের পেকুয়ায় প্রাণনাশের শঙ্কায় প্রায় দুই সপ্তাহ ধরে গৃহবন্দী হয়ে জীবনযাপন করছেন পেকুয়ার ইন্টারনেট ব্যবসায়ী ও মানবাধিকার সংগঠনের নেতা নুরুল আমিন। তিনি টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকার আজগর আলীর পুত্র।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২০ সেপ্টেম্বর ব্যবসায়ী নুরুল আমিনের চার বছরের শিশু আব্দুল্লাহ আলামিনকে তার বাড়ির সামনে গাড়ি চাপা দিয়ে পরিকল্পিতভাবে প্রাণনাশের চেষ্টা চালান চিহ্নিত দুর্বৃত্ত। ওই শিশুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় এলাকায় ব্যাপক হট্টগোল হয়। এনিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি উত্তেজিত শতশত লোকজন নুরুল আমিনের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার বাড়িতে ব্যাপক তান্ডব ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ রাতে নুরুল আমিনকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পুলিশ নুরুল আমিনকে উদ্ধার করে গাড়িতে তোলে নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত লোকজন পুলিশের সামনে নুরুল আমিনকে মারধর করে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে উত্তেজিত লোকজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।
জানাগেছে, নুরুল বাড়িতে কয়েক দফা হামলা হয়েছে।এছাড়া তার ওপর ১৭ সেপ্টেম্বর কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কে নুরুল আমিনের সন্ত্রাসী হামলা হয়েছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
এ ব্যাপারে ব্যবসায়ী নুরুল আমিন বলেন, তিনি একজন ইন্টারনেট ব্যবসায়ী। পেকুয়ায় ব্রডব্যন্ড ইন্টারনেট ব্যবসা আছে। এ প্রতিষ্ঠান থেকে হাজার হাজার গ্রাহককে ইন্টারনেট সেবা দিচ্ছি। আমার এ প্রতিষ্ঠানের সুনাম পেকুয়াসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। কিন্তু কিছু কুচক্রিমহল আমার এ প্রতিষ্ঠানের ওপর কুনজর পড়েছে। তারা কৌশলে আমার এ ব্যবসা থামিয়ে দিতে চায়। নিজেরাই ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাই। শত্রুতা করে ইন্টারনেটের ক্যাবল কেটে বিভিন্ন জায়গায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
তিনি আরও বলেন, তাদের শত্রুতা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই। আমার শিশু সন্তানকে পরিকল্পিত ভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। আমার ওপরও কয়েক বিভিন্ন জায়গায় দফা হামলা হয়েছে। বাড়িতে আক্রমণ করেছে। ঘরে লাগানো সিসিটিভি, ডিভাইস, ল্যাপটপসহ ইন্টারনেট সেবাসম্বলিত যন্ত্রপাতি ভাঙচুর করে। তারা যেকোন সময় আমার প্রাণনাশ করতে পারে।প্রাণনাশের শঙ্কায় গত দুই সপ্তাহ ধরে গৃহবন্দী আছি।
জানাগেছে, নুরুল আমিন একজন ইন্টারনেট ব্যবসায়ী। মেসার্স পেকুয়া ব্রডব্যন্ড ইন্টারনেট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সমগ্র পেকুয়ায় ইন্টারনেট সেবা দিয়ে আসছিলেন। এখাতে তার একাধিক সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) নিবন্ধিত প্রতিষ্ঠান। এছাড়াও স্টার লিংক ডিটিএস, আকাশ ডিটিএস এর মত প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়। পেকুয়া ব্রডব্যন্ডসহ অন্তত ১৬টি সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। এগুলো সরকারি জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সরকারকে আয়কর ও ভ্যাট প্রদান করে থাকেন। এছাড়া আমিন সিকিউরিটি ফোর্স নামে সিকিউরিটি খাতে তার বিনিয়োগ আছে।
এদিকে নুরুল আমিন পেকুয়ায় বেশ পরিচিত। গত ইউপি নির্বাচনে টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ২০১৪ সালে ২৬ মার্চ ঢাকার প্যারেড স্কয়ারে লাখো কন্ঠে সোনার বাংলা জাতীয় সংগীত পরিবেশন হয়।
গ্রীনিজ অফ ওয়ার্ল্ড রেকর্ড হয়। সেখানে নুরুল আমিন ব্রডব্যন্ড ইন্টারনেট সেবা দিয়ে প্রশংসীত হন। এছাড়া নুরুল আমিন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব বাংলাদেশ কক্সবাজার জেলার আইটি বিষয়ক সম্পাদক।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরুল হাসান জানান, পুলিশ গিয়েছিল, তবে পুলিশ যাওয়ার পর উত্তেজিত লোকজন চলে গেছে।




মন্তব্য করুন