নয়াদিল্লি, ০৬ অক্টোবর – আগামীতে বাংলাদেশিদের জন্য বেশি পরিমাণে ভিসা ইস্যুর কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে আমাদের একটি খুব বড় ভিসা কার্যক্রম রয়েছে। এটি গত বছরের জুলাই এবং আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল তবে এখন সেই স্তরে নেই। বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে। আগামীতে এই হার আরও বাড়ানো হবে।
তিনি বলেন, বাংলাদেশে যে ভিসা ইস্যুর সংখ্যা রয়েছে, তা বিশ্বের যেকোনো জায়গায় আমাদের বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর মধ্যে একটি।
বিক্রম মিশ্রি বলেন, ৫ আগস্টের ঘটনা ঘিরে তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছিল। এর ফলে ভিসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় লোকসংখ্যা পুনর্বিন্যাস করতে হয়েছে। এখন আমাদের ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন