ঢাকা, ০৬ অক্টোবর – চলতি মাসের প্রথম ৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৫ হাজার ১৪৮ কোটি ৪০ লাখ টাকা।
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
কেন্দ্রীয় ব্যাংক জানায়, অক্টোবরে পাঁচদিনে ৪২ কোটি ২০ লাখ ডলার এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ ডলার। চলতি (২০২৫-২৬) অর্থবছরের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৮০০ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে, যা ২০২৪-২৫ অর্থবছর (জুলাই থেকে ৫ অক্টোর পর্যন্ত) ৬৯৬ কোটি ৭০ লাখ ডলার এসেছিল। অর্থবছর হিসাবে ১৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে।
এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন