কক্সবাজারের উখিয়ায় আদালতের নির্দেশে বনবিভাগের অভিযানে সরকারি বনভূমিতে অবৈধভাবে নির্মিত একটি পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত হোসেনসহ অন্যান্য বনকর্মীরা।
বনবিভাগ সূত্রে জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার বিল এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের পুত্র জয়নাল আবেদীন ভুট্টো সরকারি বনভূমি দখল করে একটি পাকা ঘর নির্মাণ করছিলেন। বিষয়টি আদালতের নজরে আসার পর নির্দেশনা অনুযায়ী উক্ত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, “সরকারি বনভূমিতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে অবৈধ ঘরটি উচ্ছেদ করা হয়েছে। বনভূমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
রেঞ্জ কর্মকর্তা জানান,পরিবেশ সংরক্ষণ ও সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে।




মন্তব্য করুন