হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা, গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠলেন উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া, ০৮ অক্টোবর – ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটে পড়লেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আশুগঞ্জের সোহাগপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা আটকা থাকার পর শেষ পর্যন্ত মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান তিনি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা।’

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু তা ঠিকভাবে হচ্ছে না। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমি কথা বলব। প্রথমে আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এজন্য ডিভাইডার স্থাপন করা হবে। এছাড়া বর্ষার কথা মাথায় রেখে আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল বিশ্বরোড অংশ ঢালাই করে দেওয়া হবে। দীর্ঘমেয়াদে যানজট নিরসনে সরাইল বিশ্বরোড মোড়ে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

যানজটে আটকে থাকার অভিজ্ঞতা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে, যদি ট্রাফিক শৃঙ্খলা থাকত, তাহলে এ রকম পরিস্থিতি হতো না। হয়তো আধাঘণ্টা সময় বেশি লাগত, কিন্তু এতটা দুর্ভোগ হতো না। প্রধান সমস্যা রাস্তা নয়, মানুষের আচরণ ও ব্যবস্থাপনার ঘাটতি।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের অধীনে থাকায় ওই অংশে নিয়মিত সংস্কার সম্ভব হয়নি। বরাদ্দ জটিলতা ও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীস্বল্পতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকায় সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা, গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠলেন উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা, গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠলেন উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাহ্মণবাড়িয়া, ০৮ অক্টোবর – ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটে পড়লেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।বুধবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আশুগঞ্জের সোহাগপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা আটকা থাকার পর শেষ পর্যন্ত মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান তিনি।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা।’তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু তা ঠিকভাবে হচ্ছে না। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমি কথা বলব। প্রথমে আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এজন্য ডিভাইডার স্থাপন করা হবে। এছাড়া বর্ষার কথা মাথায় রেখে আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল বিশ্বরোড অংশ ঢালাই করে দেওয়া হবে। দীর্ঘমেয়াদে যানজট নিরসনে সরাইল বিশ্বরোড মোড়ে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।যানজটে আটকে থাকার অভিজ্ঞতা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে, যদি ট্রাফিক শৃঙ্খলা থাকত, তাহলে এ রকম পরিস্থিতি হতো না। হয়তো আধাঘণ্টা সময় বেশি লাগত, কিন্তু এতটা দুর্ভোগ হতো না। প্রধান সমস্যা রাস্তা নয়, মানুষের আচরণ ও ব্যবস্থাপনার ঘাটতি।এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের অধীনে থাকায় ওই অংশে নিয়মিত সংস্কার সম্ভব হয়নি। বরাদ্দ জটিলতা ও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীস্বল্পতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকায় সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×