হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুরান ঢাকায় পাঠ্যবইয়ের অবৈধ ছাপাখানা উদ্ধার, আটক ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ অক্টোবর – রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানা উদ্ধার করেছে পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুরান ঢাকার বাংলাবাজার এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এদিন উদ্ধার কার্যক্রমে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। তিনি বলেন, এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৩টি বই- সাহিত্যপাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে বই অবৈধভাবে ছাপানো হচ্ছিল, একটি বাইন্ডিং কারখানায় এটা ধরা পড়ে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ বলেন, পুস্তক সমিতির জন্য এটা লজ্জাজনক ঘটনা। সরকারকে সব সময় সহযোগিতা করছে পুস্তক সমিতি। পুস্তক সমিতির মাধ্যমেই সব সময় বই সরবরাহ করা হয়। কিন্তু একটা কুচক্রী মহল এই ধরনের কাজে নেমেছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। পুস্তক সমিতি সব সময় সরকারকে সহযোগিতা করবে।

সার্বিক বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মোবাইল কোর্টের অধীনে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট এর নিকট কাল আসামিদের উপস্থাপন করা হবে। ছাপাখানা উদ্ধার কার্যক্রমে দেখা যায় প্রায় ৫ হাজার নকল বই ছাপা হচ্ছিল। কারখানার মালিক পলাতক আছে। এ বিষয়ে তদন্ত হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুরান ঢাকায় পাঠ্যবইয়ের অবৈধ ছাপাখানা উদ্ধার, আটক ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুরান ঢাকায় পাঠ্যবইয়ের অবৈধ ছাপাখানা উদ্ধার, আটক ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ অক্টোবর – রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানা উদ্ধার করেছে পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুরান ঢাকার বাংলাবাজার এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।এদিন উদ্ধার কার্যক্রমে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। তিনি বলেন, এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৩টি বই- সাহিত্যপাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে বই অবৈধভাবে ছাপানো হচ্ছিল, একটি বাইন্ডিং কারখানায় এটা ধরা পড়ে।বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ বলেন, পুস্তক সমিতির জন্য এটা লজ্জাজনক ঘটনা। সরকারকে সব সময় সহযোগিতা করছে পুস্তক সমিতি। পুস্তক সমিতির মাধ্যমেই সব সময় বই সরবরাহ করা হয়। কিন্তু একটা কুচক্রী মহল এই ধরনের কাজে নেমেছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। পুস্তক সমিতি সব সময় সরকারকে সহযোগিতা করবে।সার্বিক বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মোবাইল কোর্টের অধীনে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট এর নিকট কাল আসামিদের উপস্থাপন করা হবে। ছাপাখানা উদ্ধার কার্যক্রমে দেখা যায় প্রায় ৫ হাজার নকল বই ছাপা হচ্ছিল। কারখানার মালিক পলাতক আছে। এ বিষয়ে তদন্ত হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×