হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিশু ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার অভিযোগ টিকটকারের বিরুদ্ধে

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক শিশু ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নুরুল আমিন প্রকাশ টিকটকার আমিন নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভিকটিমের মা শামিনা আক্তার থানায় অভিযোগ দায়ের করেছেন। এ সংবাদে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার ( ৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

১৩ বছর বয়সি ভিকটিম উম্মে ছাদেকা একই এলাকার বাসিন্দা নুরুল আবছার এর কন্যা ও স্থানীয় এক মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎‎অভিযোগে জানা যায়, উক্ত এলাকার হাবিব উল্লাহ’র ছেলে টিকটকার নুরুল আমিন(২৫) একই এলাকার শিশু ছাত্রী উম্মে ছাদেকা (১৩)কে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘ দিন যাবত উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়রা তাকে একাধিকবার সতর্কও করে।
‎
‎এতে প্রতিশোধপরায়ণ হয়ে বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সহযোগীদের নিয়ে টিকটকার নুরুল আমিন শিশু ছাত্রীটিকে সিএনজি অটোরিকশাতে জোরপূর্বক তুলে নিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়।
‎
‎পরে এই টিকটকার বিভিন্ন মাধ্যমে ভিকটিম পরিবার তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে তাকে জীবিত পাবেনা বলে হুমকি দেন বলে ভিকটিম পরিবার দাবি করেন।
‎
বাদি আরো জানান,এ টিকটকার ‎আমিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টিকটকার ভিকটিম সাক্ষরিত একটি স্ট্যাম্পের ছবি পোস্ট করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
‎
‎এঘটনায় এলাকায় নিন্দার জ্বড় উঠে এবং অবিলম্বে ভিকটিমকে উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য জুবাইদুল্লাহ জানান, তিনিও এরকম একটি সংবাদ পেয়েছেন। তবে উভয় পক্ষের কেউ জানাননি। বিস্তারিত জানলে প্রকৃত ঘটনা বলতে পারবেন।

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত পূর্বক ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
‎
‎
এদিকে সর্বশেষ ‎ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিশু ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার অভিযোগ টিকটকারের বিরুদ্ধে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিশু ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার অভিযোগ টিকটকারের বিরুদ্ধে

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওয়ে এক শিশু ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নুরুল আমিন প্রকাশ টিকটকার আমিন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের মা শামিনা আক্তার থানায় অভিযোগ দায়ের করেছেন। এ সংবাদে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার ( ৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ বছর বয়সি ভিকটিম উম্মে ছাদেকা একই এলাকার বাসিন্দা নুরুল আবছার এর কন্যা ও স্থানীয় এক মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। ‎‎অভিযোগে জানা যায়, উক্ত এলাকার হাবিব উল্লাহ’র ছেলে টিকটকার নুরুল আমিন(২৫) একই এলাকার শিশু ছাত্রী উম্মে ছাদেকা (১৩)কে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘ দিন যাবত উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়রা তাকে একাধিকবার সতর্কও করে। ‎ ‎এতে প্রতিশোধপরায়ণ হয়ে বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সহযোগীদের নিয়ে টিকটকার নুরুল আমিন শিশু ছাত্রীটিকে সিএনজি অটোরিকশাতে জোরপূর্বক তুলে নিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। ‎ ‎পরে এই টিকটকার বিভিন্ন মাধ্যমে ভিকটিম পরিবার তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে তাকে জীবিত পাবেনা বলে হুমকি দেন বলে ভিকটিম পরিবার দাবি করেন। ‎ বাদি আরো জানান,এ টিকটকার ‎আমিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টিকটকার ভিকটিম সাক্ষরিত একটি স্ট্যাম্পের ছবি পোস্ট করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। ‎ ‎এঘটনায় এলাকায় নিন্দার জ্বড় উঠে এবং অবিলম্বে ভিকটিমকে উদ্ধারের দাবি জানান স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য জুবাইদুল্লাহ জানান, তিনিও এরকম একটি সংবাদ পেয়েছেন। তবে উভয় পক্ষের কেউ জানাননি। বিস্তারিত জানলে প্রকৃত ঘটনা বলতে পারবেন। ‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত পূর্বক ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। ‎ ‎ এদিকে সর্বশেষ ‎ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×