হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আটজন আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ, ১১ অক্টোবর – নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আটজন আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক মোফাখখির উদ্দিন। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর থেকে যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল একটি লেগুনা। পথে মৈকুলী এলাকার বিব্রাদার্স পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ আটজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আটজন আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আটজন আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ১১ অক্টোবর – নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ আটজন আহত হয়েছেন।শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক মোফাখখির উদ্দিন। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর থেকে যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল একটি লেগুনা। পথে মৈকুলী এলাকার বিব্রাদার্স পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ আটজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×