কক্সবাজারের ঈদগাঁওয়ে লুডু খেলতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে নুর হোসেন (২৬) নামের যুবককে ছুরিকাঘাত করেছে চিহ্নিত দূর্বৃত্ত।
রবিবার (১২ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত যুবক উক্ত এলাকার কবির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার বাঁশকাটা ক্রীড়া সংস্থার খেলার মাঠ সংলগ্ন ক্লাবের দোকানে মোবাইল ফোনে লুডু (স্থানীয় ভাষায় ছক্কা)খেলছিল একই এলাকার আবদুচ সালামের ছেলে সাকিবসহ কয়েকজন। ইতিপূর্বে এলাকায় ছেলেটির সাথে একাধিক ঘটনা ঘটায় প্রতিবেশী নুর হোসেন তাকে খেলা বন্ধ করতে বলে।এ নিয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে সাকিব আকস্মিক ভাবে নুর হোসেনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে স্থান ত্যাগ করে। এতে হতভম্ব উপস্থিত লোকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পটিয়া থেকে ছিনতাইয়ের লুন্ডিত সাড়ে ৭ টন চিনি চকরিয়ায় উদ্ধার
আহতের ভাই আকবর জানান,তার ভাইকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি সংবাদ পেয়ে আহতকে দেখতে গেছেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে রিপোর্ট লেখা পর্যন্ত এরকম কোন অভিযোগ পাননি জানান।




মন্তব্য করুন