হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন


আন্তানানারিভো, ১৩ অক্টোবর – চলমান জেন-জি বিক্ষোভ ও ক্রমবর্ধমান জনরোষের মুখে দেশ থেকে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। রোববার (১২ অক্টোবর) তিনি দেশ ছাড়েন ও সোমবার তার এই প্রস্থানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

গত কয়েক সপ্তাহ ধরে যুবসমাজের নেতৃত্বে রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এ পরিস্থিতির মধ্যেই তার দেশত্যাগের খবর এসেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

দেশটির বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের দেশত্যাগের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন। আমরা প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি ও তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ থেকে চলে গেছেন। তবে রাজোয়েলিনার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।

সম্প্রতি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন হারান রাজোয়েলিনা। তিনি ওই সেনা সদস্যদের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগও তোলেন।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ফরাসি নাগরিকত্ব পাওয়া রাজোয়েলিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] আন্তানানারিভো, ১৩ অক্টোবর – চলমান জেন-জি বিক্ষোভ ও ক্রমবর্ধমান জনরোষের মুখে দেশ থেকে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। রোববার (১২ অক্টোবর) তিনি দেশ ছাড়েন ও সোমবার তার এই প্রস্থানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।গত কয়েক সপ্তাহ ধরে যুবসমাজের নেতৃত্বে রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এ পরিস্থিতির মধ্যেই তার দেশত্যাগের খবর এসেছে।দেশটির বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের দেশত্যাগের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন। আমরা প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি ও তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ থেকে চলে গেছেন। তবে রাজোয়েলিনার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।সম্প্রতি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন হারান রাজোয়েলিনা। তিনি ওই সেনা সদস্যদের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগও তোলেন।ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ফরাসি নাগরিকত্ব পাওয়া রাজোয়েলিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×