ঢাকা, ১৪ অক্টোবর – রাজধানীর রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনে নিহতদের মুখ পুরো ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে।
নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, সব লাশ ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড তাপে তাদের মুখ সম্পূর্ণ পুড়ে গেছে, তাই পরিচয় শনাক্ত সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিচয় শনাক্ত করতে হবে।
পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গুদামে। গুদামটি দোতলা, ওপরের তলায় টিনের ছাউনি। সেখানে অনেক ড্রাম ভরা রাসায়নিক ছিল। আগুন ছড়িয়ে পড়লে এই গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন পোশাক কারখানার চারতলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পাশের রাসায়নিক গুদামে আগুন এখনো জ্বলছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৪ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন