হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্র-জনতার আন্দোলনে প্রধান বা মাস্টারমাইন্ড কেউ ছিল না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন


ঢাকা, ১৬ অক্টোবর – গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে প্রধান বা মাস্টারমাইন্ড কেউ ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরার সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

এদিন বিকেল ৩টার পর ট্রাইব্যুনাল-১ এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অবশিষ্ট জবানবন্দি দেন আসিফ মাহমুদ। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।

প্রথমেই তাকে জেরা করেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। জেরার একপর্যায়ে আসিফকে তিনি বলেন, আপনাদের আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল কি না। জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘গত বছরের ৫ জুন কোটাপ্রথা পুনর্বহালের রায়ের পর আমরা ৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না। আন্দোলনে প্রধানও কেউ ছিল না। সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল।’

যোগাযোগের মাধ্যম কি ছিল—আইনজীবীর এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি।

সাক্ষীর উদ্দেশে আইনজীবী অভি বলেন, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে যেখান থেকে পুলিশ গুলি চালিয়েছিল সেখান থেকে আপনার দূরত্ব কতটুকু ছিল। জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি ২০০ মিটার দূরে ছিলাম। তখন আইনজীবী অভি বলেন, এত দূর থেকে তো গুলি করার দৃশ্য দেখা যায় না। আসামিপক্ষের আইনজীবীর এমন কথার জবাবে উপদেষ্টা আসিফ বলেন, এটা সত্য নয়।

এদিন দুপুর সোয়া ২টার পর ট্রাইব্যুনালে পৌঁছান আসিফ মাহমুদ। এরপর ৩টার দিকে এজলাসকক্ষে আসেন তিনি। পরে তার সাক্ষ্য গ্রহণ করা হয়।

এর আগে গত ৯ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে জবানবন্দি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেদিন তার জবানবন্দি শেষ না হওয়ায় আজ তিনি তার জবানবন্দি শেষ করেন।

ওই দিন ১৯ নম্বর সাক্ষী হিসেবে নিজের সাক্ষ্যে জুলাই-আগস্ট আন্দোলনের পুরো পটভূমি তুলে ধরেন আসিফ মাহমুদ। একইসঙ্গে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো নৃশংসতার বিবরণ দেন। এমনকি ডিবি পরিচয়ে রাতের আঁধারে নিজেকে গুম করার কথাও জবানবন্দিতে পেশ করেন আসিফ। এসব ঘটনার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরাসরি জড়িতদের দায়ী করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছাত্র-জনতার আন্দোলনে প্রধান বা মাস্টারমাইন্ড কেউ ছিল না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্র-জনতার আন্দোলনে প্রধান বা মাস্টারমাইন্ড কেউ ছিল না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ অক্টোবর – গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে প্রধান বা মাস্টারমাইন্ড কেউ ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরার সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এ কথা বলেন।এদিন বিকেল ৩টার পর ট্রাইব্যুনাল-১ এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অবশিষ্ট জবানবন্দি দেন আসিফ মাহমুদ। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।প্রথমেই তাকে জেরা করেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। জেরার একপর্যায়ে আসিফকে তিনি বলেন, আপনাদের আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল কি না। জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘গত বছরের ৫ জুন কোটাপ্রথা পুনর্বহালের রায়ের পর আমরা ৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না। আন্দোলনে প্রধানও কেউ ছিল না। সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল।’যোগাযোগের মাধ্যম কি ছিল—আইনজীবীর এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি।সাক্ষীর উদ্দেশে আইনজীবী অভি বলেন, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে যেখান থেকে পুলিশ গুলি চালিয়েছিল সেখান থেকে আপনার দূরত্ব কতটুকু ছিল। জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি ২০০ মিটার দূরে ছিলাম। তখন আইনজীবী অভি বলেন, এত দূর থেকে তো গুলি করার দৃশ্য দেখা যায় না। আসামিপক্ষের আইনজীবীর এমন কথার জবাবে উপদেষ্টা আসিফ বলেন, এটা সত্য নয়।এদিন দুপুর সোয়া ২টার পর ট্রাইব্যুনালে পৌঁছান আসিফ মাহমুদ। এরপর ৩টার দিকে এজলাসকক্ষে আসেন তিনি। পরে তার সাক্ষ্য গ্রহণ করা হয়।এর আগে গত ৯ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে জবানবন্দি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেদিন তার জবানবন্দি শেষ না হওয়ায় আজ তিনি তার জবানবন্দি শেষ করেন।ওই দিন ১৯ নম্বর সাক্ষী হিসেবে নিজের সাক্ষ্যে জুলাই-আগস্ট আন্দোলনের পুরো পটভূমি তুলে ধরেন আসিফ মাহমুদ। একইসঙ্গে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো নৃশংসতার বিবরণ দেন। এমনকি ডিবি পরিচয়ে রাতের আঁধারে নিজেকে গুম করার কথাও জবানবন্দিতে পেশ করেন আসিফ। এসব ঘটনার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরাসরি জড়িতদের দায়ী করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×