হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের বিমান হামলা, পাল্টা জবাব আফগানিস্তানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন


কাবুল, ১৮ অক্টোবর – সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

আফগান সংবাদমাধ্য জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতের দিকে পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। সংবাদমাধ্যমটি বলেছে, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

পাক সেনাদের এ হামলার পর আফগান সেনারা পাল্টা হামলা শুরু করেছে। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে।

আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও এবং টেলিভিশনের খবরে বলা হয়েছে, পাকতিকার উরগুন এবং বারমাল বিভাগে পাকিস্তানের বিমান হামলায় একাধিক নারী ও শিশু নিহত হয়েছেন।

পাকতিকার কমান্ডিং সেন্টার ছয়জনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার তথ্য জানিয়েছে। তারা বলেছে, বিনা উস্কানিতে পাকিস্তান নতুন করে আবারও আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।

পাকতিকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলার পরই আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা শুরু করে। তারা সতর্কতা দিয়েছেন, এমনটি চলতে থাকলে এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ‘বিশ্বাসের অভাব’ রয়েছে। যা দুই দেশকে সংঘাতে জড়িয়েছে। তবে এতে অনেক সাধারণ মানুষ নিহত হচ্ছে। যা পরিস্থিতি খারাপ করে দিতে পারে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের বিমান হামলা, পাল্টা জবাব আফগানিস্তানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের বিমান হামলা, পাল্টা জবাব আফগানিস্তানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ১৮ অক্টোবর – সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।আফগান সংবাদমাধ্য জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতের দিকে পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। সংবাদমাধ্যমটি বলেছে, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটেছে।পাক সেনাদের এ হামলার পর আফগান সেনারা পাল্টা হামলা শুরু করেছে। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে।আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও এবং টেলিভিশনের খবরে বলা হয়েছে, পাকতিকার উরগুন এবং বারমাল বিভাগে পাকিস্তানের বিমান হামলায় একাধিক নারী ও শিশু নিহত হয়েছেন।পাকতিকার কমান্ডিং সেন্টার ছয়জনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার তথ্য জানিয়েছে। তারা বলেছে, বিনা উস্কানিতে পাকিস্তান নতুন করে আবারও আফগানিস্তানের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।পাকতিকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলার পরই আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা শুরু করে। তারা সতর্কতা দিয়েছেন, এমনটি চলতে থাকলে এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে।বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ‘বিশ্বাসের অভাব’ রয়েছে। যা দুই দেশকে সংঘাতে জড়িয়েছে। তবে এতে অনেক সাধারণ মানুষ নিহত হচ্ছে। যা পরিস্থিতি খারাপ করে দিতে পারে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×