প্রধান বনসংরক্ষকের সঙ্গে সাক্ষাতে ফরেস্ট্রি ফোরাম
বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বনসংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ফরেস্ট্রি ফোরামের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার বেলা এগারোটার দিকে ফরেস্ট্রি ফোরাম’র নবগঠিত কমিটির সদস্যরা রাজধানী ঢাকার আগারগাঁও বনভবনে পৌঁছে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে পুষ্পমাল্য দিয়ে অভ্যর্থনা জানান। এসময় বাংলাদেশ ফরেন্ট্রি ফোরাম’র নবগঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ মঈনুল ইসলাম, সদস্য সচিব মো. সাদেকুর রহমান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ মামুন মিয়া, আবদুল হামিদ, খন্দকার মুনিরুল ইসলাম মঞ্জু, আবু সুফিয়ান খন্দকার, আনিসুর রহমান ও শামীম রেজা উপস্থিত ছিলেন।
পরে ফরেস্ট্রি ফোরামের সদস্যরা প্রধান বন সংরক্ষকের কাছে তাদের (ডেপুটি রেঞ্জার ও ফরেস্টার) পদোন্নতিতে বৈষম্য ও বিভিন্ন ইতিবাচক দাবী-দাওয়া তুলে ধরেন। এসময় তিনি তাদের এসব দাবী পর্যায়ক্রমে পূরণ করার আশ্বাস দেন।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
প্রসঙ্গত, শনিবার ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এমব্রোশিয়া বাফেট হলরুমে উপস্থিত সকলের সম্মতিক্রমে ‘বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়।
বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের নায্য দাবী আদায়ের লক্ষ্যে নতুন এই সংগঠন সৃষ্টি হয়েছে। ##




মন্তব্য করুন