কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে নাঈমা জন্নাত নুরী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার রহমত উল্লাহর কন্যা এবং সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলার সময় কোন এক সময় পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় নুরী। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য নরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ




মন্তব্য করুন