হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি-পিটি বাধ্যতামূলক করলো মাউশি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ অক্টোবর – শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি এবং পিটি (শারীরিক প্রশিক্ষণ) করানো বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রীড়া কার্যক্রম আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

অফিস আদেশে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি আয়োজন করতে হবে।

এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হয়, সেখানে সরবরাহকৃত খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে এবং প্রতিষ্ঠানপ্রধানদের তা নিশ্চিত করতে হবে।

এই নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি-পিটি বাধ্যতামূলক করলো মাউশি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি-পিটি বাধ্যতামূলক করলো মাউশি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ অক্টোবর – শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি এবং পিটি (শারীরিক প্রশিক্ষণ) করানো বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রীড়া কার্যক্রম আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।অফিস আদেশে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি আয়োজন করতে হবে।এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হয়, সেখানে সরবরাহকৃত খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে এবং প্রতিষ্ঠানপ্রধানদের তা নিশ্চিত করতে হবে।এই নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×