হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন


কুয়ালালামপুর, ২৬ অক্টোবর – মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্তে সংঘর্ষ হয়েছিল। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

মূলত রোববার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানি মাতা সিরিকিতের মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সময় কিছুটা এগিয়ে নেওয়ার অনুরোধ জানান। ফলে পৌঁছানোর পরপরই ট্রাম্পের উপস্থিতিতে শান্তিচুক্তি স্বাক্ষর হবে।

ট্রাম্প তার বার্তায় থাইল্যান্ডের ‘চমৎকার প্রধানমন্’” হিসেবে চার্নভিরাকুলের প্রশংসা করেন এবং থাই জনগণের প্রতি শোক প্রকাশ করেন।

আসিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর। হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, শহরের কেন্দ্রীয় এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছেন নিরাপত্তাকর্মীরা, আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কুয়ালালামপুর, ২৬ অক্টোবর – মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্তে সংঘর্ষ হয়েছিল। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।মূলত রোববার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানি মাতা সিরিকিতের মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সময় কিছুটা এগিয়ে নেওয়ার অনুরোধ জানান। ফলে পৌঁছানোর পরপরই ট্রাম্পের উপস্থিতিতে শান্তিচুক্তি স্বাক্ষর হবে।ট্রাম্প তার বার্তায় থাইল্যান্ডের ‘চমৎকার প্রধানমন্’” হিসেবে চার্নভিরাকুলের প্রশংসা করেন এবং থাই জনগণের প্রতি শোক প্রকাশ করেন।আসিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর। হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, শহরের কেন্দ্রীয় এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছেন নিরাপত্তাকর্মীরা, আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×