হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে চলন্ত ট্রেনে কিশোর ছিনতাইকারীর আক্রমণের ছবি ভাইরাল

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে এক কিশোর ছিনতাইকারীর আক্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য ও স্থির চিত্রে দেখা যায়, রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্রগামমুখি প্রবাল এক্সপ্রেস ট্রেন ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেল স্টেশন পৌঁছার আগে একটি ব্রীজ অতিক্রমকালে তিন সদস্যের কিশোর ছিনতাইকারী দলের একজন দেশিয় অস্ত্র হাতে ট্রেনে আক্রমণ করছে মর্মে একটি স্থির চিত্র ভাইরাল হয়।এতে উজ্জ্বল বড়ুয়া নামের এক যাত্রী আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে আক্রমণের স্থান, আহত যাত্রীর বিস্তারিত পরিচয় ও ঘটনা বিশ্বস্ত কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।

ইসলামাদ রেল স্টেশন মাস্টার মোঃ: আব্দুল কাইয়ুম ও কক্সবাজার রেল পুলিশের জিআরপি পরিদর্শক শাহ্ জালাল জানান,তারা উভয়ে এরকম কোন ঘটনার তথ্য পাননি। তবে ট্রেনটি সকাল ১০টা ৫৯ মিনিটে ইসলামাবাদ স্টেশন অতিক্রম করে জানান স্টেশন মাস্টার।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য দিবালোকে কিশোর ছিনতাইকারী কর্তৃক ট্রেনে আক্রমণের ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশ করে ছিনতাইকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে চলন্ত ট্রেনে কিশোর ছিনতাইকারীর আক্রমণের ছবি ভাইরাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে চলন্ত ট্রেনে কিশোর ছিনতাইকারীর আক্রমণের ছবি ভাইরাল

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে এক কিশোর ছিনতাইকারীর আক্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্থির চিত্রে দেখা যায়, রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্রগামমুখি প্রবাল এক্সপ্রেস ট্রেন ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেল স্টেশন পৌঁছার আগে একটি ব্রীজ অতিক্রমকালে তিন সদস্যের কিশোর ছিনতাইকারী দলের একজন দেশিয় অস্ত্র হাতে ট্রেনে আক্রমণ করছে মর্মে একটি স্থির চিত্র ভাইরাল হয়।এতে উজ্জ্বল বড়ুয়া নামের এক যাত্রী আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে আক্রমণের স্থান, আহত যাত্রীর বিস্তারিত পরিচয় ও ঘটনা বিশ্বস্ত কোন সূত্র নিশ্চিত করতে পারেনি। ইসলামাদ রেল স্টেশন মাস্টার মোঃ: আব্দুল কাইয়ুম ও কক্সবাজার রেল পুলিশের জিআরপি পরিদর্শক শাহ্ জালাল জানান,তারা উভয়ে এরকম কোন ঘটনার তথ্য পাননি। তবে ট্রেনটি সকাল ১০টা ৫৯ মিনিটে ইসলামাবাদ স্টেশন অতিক্রম করে জানান স্টেশন মাস্টার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য দিবালোকে কিশোর ছিনতাইকারী কর্তৃক ট্রেনে আক্রমণের ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশ করে ছিনতাইকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×