হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরেই আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন


ঢাকা, ০২ নভেম্বর – কাজের অনুমতি না থাকায় শ্রমিক ভিসায় শ্রীলঙ্কায় যাওয়ার সময় ২২ জনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসি ইসিসি) মাধ্যমে দলটি শ্রীলঙ্কায় কাজের জন্য যাচ্ছিল।

শনিবার (১ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুই বছর মেয়াদি একটি প্রকল্পে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের ৩০ জনের একটি দল শ্রীলঙ্কা যাচ্ছিল। রাত ৮টা ১০মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে চেন্নাই হয়ে তাদের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণ দেখিয়ে দলটির ২২ জনকে আটকে দিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের স্পেশাল ব্রাঞ্চের হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সাউথ এশিয়ান রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম বলেন, দলটির বিএমইটি সার্টিফিকেট, উভয় দেশের এম্বাসির অনাপত্তিপত্রসহ সব বৈধ কাগজপত্র ছিল। সব থাকার পরও ২২ জনকে আটকে দেওয়া হয়েছে। অথচ একই ডকুমেন্টস দিয়ে বাকি আটজন ঠিকই গিয়েছেন। এটা স্পষ্টত হয়রানি। এতে শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষযে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা (ইমিগ্রেশন) বলেন, ২২ বাংলাদেশি শ্রমিকের ভিসায় কাজের অনুমতি ছিল না। তাদের ভিসায় লেখা ছিল ‘নো ওয়ার্ক পারমিট’। এ জন্য তাদের আটকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরেই আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরেই আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ নভেম্বর – কাজের অনুমতি না থাকায় শ্রমিক ভিসায় শ্রীলঙ্কায় যাওয়ার সময় ২২ জনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসি ইসিসি) মাধ্যমে দলটি শ্রীলঙ্কায় কাজের জন্য যাচ্ছিল।শনিবার (১ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুই বছর মেয়াদি একটি প্রকল্পে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের ৩০ জনের একটি দল শ্রীলঙ্কা যাচ্ছিল। রাত ৮টা ১০মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে চেন্নাই হয়ে তাদের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণ দেখিয়ে দলটির ২২ জনকে আটকে দিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের স্পেশাল ব্রাঞ্চের হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সাউথ এশিয়ান রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম বলেন, দলটির বিএমইটি সার্টিফিকেট, উভয় দেশের এম্বাসির অনাপত্তিপত্রসহ সব বৈধ কাগজপত্র ছিল। সব থাকার পরও ২২ জনকে আটকে দেওয়া হয়েছে। অথচ একই ডকুমেন্টস দিয়ে বাকি আটজন ঠিকই গিয়েছেন। এটা স্পষ্টত হয়রানি। এতে শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি।এ বিষযে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা (ইমিগ্রেশন) বলেন, ২২ বাংলাদেশি শ্রমিকের ভিসায় কাজের অনুমতি ছিল না। তাদের ভিসায় লেখা ছিল ‘নো ওয়ার্ক পারমিট’। এ জন্য তাদের আটকে দেওয়া হয়েছে বলে জানান তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×