কাবুল, ০৩ নভেম্বর – আফগানিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার ও সোমবারের মাঝামাঝি সময়ে খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।
সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন
বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছেন, তিনি সেখানে ভূকম্পন টের পেয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ সাহায্যের জন্য সাধারণ মানুষের জন্য জরুরি সেবার ফোন নাম্বার প্রকাশ করেছিল। তবে নতুন এ ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।
মাত্র দুই মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।
অপরদিকে এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।
আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন