ঢাকা, ০৮ নভেম্বর – মুক্তি পেয়েছে জাতীয় নির্বাচন-২০২৬ এর দ্বিতীয় টিজার। শুক্রবার (৭ নভেম্বর) এই টিজার মুক্তি পায়।
টিজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানি খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এতে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ দেখতে চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।
শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।
এর আগে, রোববার (২ নভেম্বর) প্রথম টিজার প্রকাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ নিতে দেশের সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন গুমের শিকারদের পরিবারের হয়ে কাজ করা ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।




মন্তব্য করুন