হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বুলগেরিয়ায় পুলিশের ধাওয়ার সময় পালাতে গিয়ে ৬ অভিবাসী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন


সফিয়া, ০৮ নভেম্বর – বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় শহর বুরগাসের কাছে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন অভিবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িচালকসহ আরও চার জন আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী জানায়, রোমানিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ভ্যান থামাতে গেলে চালক পুলিশের নির্দেশ অমান্য করেন। তিনি বারবার সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটিকে আটকাতে রাস্তায় স্পাইক স্ট্রিপ বিছিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। চালক সেটি এড়িয়ে যেতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। আহতদের সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পুলিশের দাবি, গাড়িতে ৯ জন অবৈধ অভিবাসী ছিল। প্রাথমিকভাবে তাদেরকে আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বুলগেরিয়ায় পুলিশের ধাওয়ার সময় পালাতে গিয়ে ৬ অভিবাসী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বুলগেরিয়ায় পুলিশের ধাওয়ার সময় পালাতে গিয়ে ৬ অভিবাসী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সফিয়া, ০৮ নভেম্বর – বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় শহর বুরগাসের কাছে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন অভিবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িচালকসহ আরও চার জন আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।নিরাপত্তা বাহিনী জানায়, রোমানিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ভ্যান থামাতে গেলে চালক পুলিশের নির্দেশ অমান্য করেন। তিনি বারবার সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটিকে আটকাতে রাস্তায় স্পাইক স্ট্রিপ বিছিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। চালক সেটি এড়িয়ে যেতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। আহতদের সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশের দাবি, গাড়িতে ৯ জন অবৈধ অভিবাসী ছিল। প্রাথমিকভাবে তাদেরকে আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×