টেকনাফের নাজিরপাড়া মা-মণি টেইলার্সের সামনে র্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে।
সোমবার বিকালে সদর ইউনিয়নের ঐ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ওই যুবক সদর ইউনিয়নের মৌলভী পাড়ার নুর হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
একই এলাকার হাবিরানের ছেলে নাজির আহম্মদ প্রকাশ কালাইয়া(২৮) কে পলাতক আসামি করা হয়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
অতিরিক্ত পুলিশ সুপার(ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বলেন,উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া সাকিনস্থ টেকনাফ-শাহপরীরদ্বীপ গামী রাস্তার পার্শ্বে মা-মণি টেইলার্স এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রির উদ্দেশ্য মাদক কারবারি অবস্থান করছে।এমন তথ্যে র্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে যায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়।ওই সময় ধৃতের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




মন্তব্য করুন