হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতকে হারিয়ে ইতিহাস গড়া হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ নভেম্বর – বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। আজ ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয়ে পুরো ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ। ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

হামজাদের এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত। বাফুফে সভাপতি হোটেলে পৌঁছেছেন নৈশভোজে অংশ নিতে। আগামীকাল সকালে হামজা ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদেরও আগে দুই দফায় দেড় কোটি টাকা দিয়েছেন। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন। অন্যদিকে বাফুফে নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ায় দেড় কোটি টাকা ঘোষণা করলেও এক বছর পেরিয়ে গেলেও তা এখনো পূরণ করতে পারেনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতকে হারিয়ে ইতিহাস গড়া হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতকে হারিয়ে ইতিহাস গড়া হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ নভেম্বর – বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। আজ ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয়ে পুরো ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ। ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।হামজাদের এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত। বাফুফে সভাপতি হোটেলে পৌঁছেছেন নৈশভোজে অংশ নিতে। আগামীকাল সকালে হামজা ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদেরও আগে দুই দফায় দেড় কোটি টাকা দিয়েছেন। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন। অন্যদিকে বাফুফে নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ায় দেড় কোটি টাকা ঘোষণা করলেও এক বছর পেরিয়ে গেলেও তা এখনো পূরণ করতে পারেনি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×