হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভূমিকম্পে ফাটল ধরেছে মেট্রোরেলের ৬ স্টেশনে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন


ঢাকা, ২২ নভেম্বর – ভূমিকম্পে মেট্রোরেলের অন্তত ৬টি স্টেশনে ফাটল ধরেছে। এর মধ্যে রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি মেট্টো স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। এ ছাড়া, বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে এবং পল্লবীর বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোর ও স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরেও ফাটল ধরেছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, মিরপুর-১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে, মিরপুর-১০ স্টেশনের ভেতরের কোনো কোনো টাইলসে এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার দেয়ালে ফাটল ধরেছে। সন্ধ্যার দিকে কক্ষে উপস্থিত তিন ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে ভবনের দেয়ালে ফাটলের কথা অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম।

পরে তাকে ফাটল দেখালে বলেন, আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না। এখন আমি প্রথম দেখলাম। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

কারওয়ান বাজার স্টেশনের ভেতরে থাকা বৈদ্যুতিক সাব-স্টেশন ফ্লোরে ফাটল ধরেছে। সেখানে রাত ৮টার দিকে গিয়ে দেখা যায়, সাব-স্টেশনের কক্ষ বন্ধ। তবে, স্টেশনে থাকা এক কর্মী বলেন, ফাটল ধরেছে। অনেকে ভয়ে আছে।

তবে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো সিরিয়াস না। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি।

এই পরিস্থিতিতে মেট্রোরেল চালানো ঠিক হলো কি না, এমন প্রশ্ন করা হলে জবাবে উপদেষ্টা বলেন, আমরা কতগুলো ট্রায়াল রান করেছি। যখন দেখেছি, কোনো অসুবিধা নেই; তখন মেট্রো রান করেছি। ভূমিকম্পের পর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয় বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভূমিকম্পে ফাটল ধরেছে মেট্রোরেলের ৬ স্টেশনে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভূমিকম্পে ফাটল ধরেছে মেট্রোরেলের ৬ স্টেশনে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ নভেম্বর – ভূমিকম্পে মেট্রোরেলের অন্তত ৬টি স্টেশনে ফাটল ধরেছে। এর মধ্যে রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি মেট্টো স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। এ ছাড়া, বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে এবং পল্লবীর বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোর ও স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরেও ফাটল ধরেছে।শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, মিরপুর-১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে, মিরপুর-১০ স্টেশনের ভেতরের কোনো কোনো টাইলসে এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে।পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার দেয়ালে ফাটল ধরেছে। সন্ধ্যার দিকে কক্ষে উপস্থিত তিন ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে ভবনের দেয়ালে ফাটলের কথা অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম।পরে তাকে ফাটল দেখালে বলেন, আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না। এখন আমি প্রথম দেখলাম। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।কারওয়ান বাজার স্টেশনের ভেতরে থাকা বৈদ্যুতিক সাব-স্টেশন ফ্লোরে ফাটল ধরেছে। সেখানে রাত ৮টার দিকে গিয়ে দেখা যায়, সাব-স্টেশনের কক্ষ বন্ধ। তবে, স্টেশনে থাকা এক কর্মী বলেন, ফাটল ধরেছে। অনেকে ভয়ে আছে।তবে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো সিরিয়াস না। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি।এই পরিস্থিতিতে মেট্রোরেল চালানো ঠিক হলো কি না, এমন প্রশ্ন করা হলে জবাবে উপদেষ্টা বলেন, আমরা কতগুলো ট্রায়াল রান করেছি। যখন দেখেছি, কোনো অসুবিধা নেই; তখন মেট্রো রান করেছি। ভূমিকম্পের পর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয় বলেও জানান তিনি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×