ঢাকা, ২৫ নভেম্বর – বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২০৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বরাবরের মতো এদিনও বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
৩৪২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতের আরেক শহর কলকাতা। ২২৫ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরদুটির বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৬ গুণেরও বেশি রয়েছে।
আজ বায়ুদূষণের শীর্ষে থাকা ঢাকার ৫ এলাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৫ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন