হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেনশনের অর্থের জন্য মা সেজে হাজির ছেলে, বাড়িতে মিললো মমি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন


রোম, ২৭ নভেম্বর – মায়ের মৃত্যুর পরও তার পেনশন হাতিয়ে নিতে ইতালির লম্বার্ডি অঞ্চলের এক ছেলে এক ভয়ঙ্কর প্রতারণার আশ্রয় নেন। ৫৭ বছর বয়সী ওই ছেলেটি তিন বছর আগে মারা যাওয়া মা গ্রাৎসিএলা ডালওগলিওর মৃতদেহ বাড়িতে মমি বানিয়ে লুকিয়ে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল—মাকে জীবিত দেখিয়ে সরকারি পেনশন আদায় করা। লম্বার্ডির বর্গো ভির্গিলিও এলাকায় এই অবিশ্বাস্য ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে বিখ্যাত সিনেমা ‘মিসেস ডাউটফায়ার স্ক্যান্ডাল’ বলে আখ্যা দিয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন গত তিন বছর ধরে মৃত মা গ্রাৎসিএলা ডালওগলিওর মমি ব্যবহার করে পেনশন আদায় করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে তিনি মায়ের পেনশনের প্রায় ৬১ হাজার ডলার চুরি করেছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ইতালীয় সংবাদমাধ্যম কোরিয়েরে ডেলা সেরা-এর প্রতিবেদন অনুযায়ী, মায়ের মৃত্যুর পর ছেলে মরদেহটি একটি স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে তাদের বাড়ির লন্ড্রি রুমে লুকিয়ে রাখেন। কর্তৃপক্ষ যখন ডাল’ওগলিওর লাশ খুঁজে পায়, তখন সেটি মমি হয়ে গিয়েছিল। এই পুরো সময় ধরে তিনি অত্যন্ত নিখুঁতভাবে মায়ের পোশাক এবং মেকআপ ব্যবহার করে তার ছদ্মবেশ নিতেন। এমনকি মায়ের মৃত্যুর পরও তিনি সরকারি অফিস থেকে তার পরিচয়পত্র (আইডেন্টিটি কার্ড) নবায়ন করতে সক্ষম হন।

তবে সম্প্রতি পেনশন আদায়ের জন্য ব্যবহৃত পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ গ্রাৎসিএলাকে পেনশন অফিসে সশরীরে উপস্থিত হতে বলেন। এই পরিস্থিতিতে ছেলে নিজেই মায়ের পরচুলা, কসমেটিকস ও পোশাক পরে পেনশন অফিসে হাজির হন। কিন্তু প্রতারক ছেলের কণ্ঠস্বর, উচ্চতা এবং অস্বাভাবিক চলাফেরা দেখে কর্মকর্তাদের মনে সন্দেহ জাগে এবং তখনই বেরিয়ে আসে তার আসল পরিচয়।

পরে কর্মকর্তারা গ্রাৎসিএলার খোঁজে ছেলেটির বাড়িতে হাজির হলে, তারা বেসমেন্টের নিচে গ্রাৎসিএলার মমি খুঁজে পান। ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে মমিটি তিন বছর পুরোনো।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেনশনের অর্থের জন্য মা সেজে হাজির ছেলে, বাড়িতে মিললো মমি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেনশনের অর্থের জন্য মা সেজে হাজির ছেলে, বাড়িতে মিললো মমি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রোম, ২৭ নভেম্বর – মায়ের মৃত্যুর পরও তার পেনশন হাতিয়ে নিতে ইতালির লম্বার্ডি অঞ্চলের এক ছেলে এক ভয়ঙ্কর প্রতারণার আশ্রয় নেন। ৫৭ বছর বয়সী ওই ছেলেটি তিন বছর আগে মারা যাওয়া মা গ্রাৎসিএলা ডালওগলিওর মৃতদেহ বাড়িতে মমি বানিয়ে লুকিয়ে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল—মাকে জীবিত দেখিয়ে সরকারি পেনশন আদায় করা। লম্বার্ডির বর্গো ভির্গিলিও এলাকায় এই অবিশ্বাস্য ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে বিখ্যাত সিনেমা ‘মিসেস ডাউটফায়ার স্ক্যান্ডাল’ বলে আখ্যা দিয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের।পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন গত তিন বছর ধরে মৃত মা গ্রাৎসিএলা ডালওগলিওর মমি ব্যবহার করে পেনশন আদায় করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে তিনি মায়ের পেনশনের প্রায় ৬১ হাজার ডলার চুরি করেছেন।ইতালীয় সংবাদমাধ্যম কোরিয়েরে ডেলা সেরা-এর প্রতিবেদন অনুযায়ী, মায়ের মৃত্যুর পর ছেলে মরদেহটি একটি স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে তাদের বাড়ির লন্ড্রি রুমে লুকিয়ে রাখেন। কর্তৃপক্ষ যখন ডাল’ওগলিওর লাশ খুঁজে পায়, তখন সেটি মমি হয়ে গিয়েছিল। এই পুরো সময় ধরে তিনি অত্যন্ত নিখুঁতভাবে মায়ের পোশাক এবং মেকআপ ব্যবহার করে তার ছদ্মবেশ নিতেন। এমনকি মায়ের মৃত্যুর পরও তিনি সরকারি অফিস থেকে তার পরিচয়পত্র (আইডেন্টিটি কার্ড) নবায়ন করতে সক্ষম হন।তবে সম্প্রতি পেনশন আদায়ের জন্য ব্যবহৃত পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ গ্রাৎসিএলাকে পেনশন অফিসে সশরীরে উপস্থিত হতে বলেন। এই পরিস্থিতিতে ছেলে নিজেই মায়ের পরচুলা, কসমেটিকস ও পোশাক পরে পেনশন অফিসে হাজির হন। কিন্তু প্রতারক ছেলের কণ্ঠস্বর, উচ্চতা এবং অস্বাভাবিক চলাফেরা দেখে কর্মকর্তাদের মনে সন্দেহ জাগে এবং তখনই বেরিয়ে আসে তার আসল পরিচয়।পরে কর্মকর্তারা গ্রাৎসিএলার খোঁজে ছেলেটির বাড়িতে হাজির হলে, তারা বেসমেন্টের নিচে গ্রাৎসিএলার মমি খুঁজে পান। ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে মমিটি তিন বছর পুরোনো।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৭ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×