হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পের আকাশে উড়লো শতাধিক ঘুড়ি!

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

সোমবার, ১১ জুলাই ২০২২, ১২:২০ অপরাহ্ন

ইমরান আল মাহমুদ:

নিজ দেশে ফিরে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করতে চায় বলে জানিয়েছেন রোহিঙ্গা শিশু ও তরুণরা। রবিবার পবিত্র ঈদুল আযহার দিন ক্যাম্প-১৯ এ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর আয়োজনে আকাশে উড়ে শতাধিক ঘুড়ি।

ঈদের দিনে ব্যতিক্রমী এ আয়োজনে সাধারণ রোহিঙ্গাদের মাঝে বিরাজ করছে আনন্দ আর খুশি। ঘুড়ি উৎসবে আসা কয়েকজন রোহিঙ্গা জানায়,আমরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে পাঁচবছর অতিবাহিত করছি। পবিত্র ঈদের দিনে আনন্দ ছড়িয়ে দিতে ঘুড়ি উৎসবের আয়োজন করায় ৮এপিবিএন কে ধন্যবাদ জানাই। আমরা নিজ দেশের মাটিতে এভাবে আনন্দ উদযাপন করতে পারলে আরও ভালো লাগতো বলে জানান তারা।

এদিকে ব্যতিক্রমী এ আয়োজনে রোহিঙ্গা শিশুদের ঘুড়ি উড়ানো শিখিয়ে দিচ্ছিলেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। ঘুড়ির রশি ধরে উড়ানোর দৃশ্য টা শিশুদের মধ্যে আনন্দের মাধ্যমে ছড়িয়ে দিতে কিছুটা ব্যর্থ হলেও তা পুরোপুরি হাল ধরে শিখিয়ে ছাড়লেন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

তিনি জানান,পবিত্র ঈদুল আযহার দিনে ছুটির দিন হলেও আমরা ছুটে এসেছি রোহিঙ্গা শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে। সারাবছরই ক্যাম্পে এপিবিএন সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকে। এফডিএমএন সদস্যদের মাঝে আনন্দ ছড়িয়ে ভবিষ্যতে অপরাধ কার্যক্রমে যাতে তারা জড়িয়ে না পড়ে সেটা চিন্তা করে এ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পের আকাশে উড়লো শতাধিক ঘুড়ি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পের আকাশে উড়লো শতাধিক ঘুড়ি!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: সোমবার, ১১ জুলাই ২০২২, ১২:২০ অপরাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ: নিজ দেশে ফিরে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করতে চায় বলে জানিয়েছেন রোহিঙ্গা শিশু ও তরুণরা। রবিবার পবিত্র ঈদুল আযহার দিন ক্যাম্প-১৯ এ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর আয়োজনে আকাশে উড়ে শতাধিক ঘুড়ি। ঈদের দিনে ব্যতিক্রমী এ আয়োজনে সাধারণ রোহিঙ্গাদের মাঝে বিরাজ করছে আনন্দ আর খুশি। ঘুড়ি উৎসবে আসা কয়েকজন রোহিঙ্গা জানায়,আমরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে পাঁচবছর অতিবাহিত করছি। পবিত্র ঈদের দিনে আনন্দ ছড়িয়ে দিতে ঘুড়ি উৎসবের আয়োজন করায় ৮এপিবিএন কে ধন্যবাদ জানাই। আমরা নিজ দেশের মাটিতে এভাবে আনন্দ উদযাপন করতে পারলে আরও ভালো লাগতো বলে জানান তারা। এদিকে ব্যতিক্রমী এ আয়োজনে রোহিঙ্গা শিশুদের ঘুড়ি উড়ানো শিখিয়ে দিচ্ছিলেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। ঘুড়ির রশি ধরে উড়ানোর দৃশ্য টা শিশুদের মধ্যে আনন্দের মাধ্যমে ছড়িয়ে দিতে কিছুটা ব্যর্থ হলেও তা পুরোপুরি হাল ধরে শিখিয়ে ছাড়লেন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান। তিনি জানান,পবিত্র ঈদুল আযহার দিনে ছুটির দিন হলেও আমরা ছুটে এসেছি রোহিঙ্গা শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে। সারাবছরই ক্যাম্পে এপিবিএন সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকে। এফডিএমএন সদস্যদের মাঝে আনন্দ ছড়িয়ে ভবিষ্যতে অপরাধ কার্যক্রমে যাতে তারা জড়িয়ে না পড়ে সেটা চিন্তা করে এ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×