হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেহেরপুর সীমান্তে ১০টি সোনার বার ও ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন


মেহেরপুর, ০১ ডিসেম্বর – মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের দশটি সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

রোববার (৩০ নভেম্বর) বিকালে বাজিতপুর বিওপি আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত প্লার ১১৭/৫ এর ৫০ গজ অভ্যন্তরে এই দুইজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আটককৃতরা হলেন, সদর উপজেলা বুড়িপোতা গ্রামের মৃত আউল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের নিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)

চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, বাজিতপুর ক্যাম্প কমান্ডার শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি টহলদল ভারতীয় সীমান্তের কাছে পৌঁছালে মিজান ও আব্বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাদেরকে তল্লাশি করলে মিজানের পরিহিত লুঙ্গির ভাজ থেকে দশটি সোনার বারের সন্ধান মেলে। পরবর্তীতে তাদেরকে আটক করে বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি ১০ লাখ টাকা বলে ধারণা করছে বিজিবি।

আটককৃতদের সোনার চোরাচালানের মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেহেরপুর সীমান্তে ১০টি সোনার বার ও ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেহেরপুর সীমান্তে ১০টি সোনার বার ও ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মেহেরপুর, ০১ ডিসেম্বর – মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের দশটি সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।রোববার (৩০ নভেম্বর) বিকালে বাজিতপুর বিওপি আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত প্লার ১১৭/৫ এর ৫০ গজ অভ্যন্তরে এই দুইজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।আটককৃতরা হলেন, সদর উপজেলা বুড়িপোতা গ্রামের মৃত আউল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের নিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, বাজিতপুর ক্যাম্প কমান্ডার শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি টহলদল ভারতীয় সীমান্তের কাছে পৌঁছালে মিজান ও আব্বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাদেরকে তল্লাশি করলে মিজানের পরিহিত লুঙ্গির ভাজ থেকে দশটি সোনার বারের সন্ধান মেলে। পরবর্তীতে তাদেরকে আটক করে বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি ১০ লাখ টাকা বলে ধারণা করছে বিজিবি।আটককৃতদের সোনার চোরাচালানের মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×