হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার ও চৌফলদন্ডীর দুই যুবক ইয়াবাসহ ধরা লোহাগাড়ায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ জুলাই ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়েছে কক্সবাজারের দুই যুবক।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া সড়ক অংশে অভিযান চালিয়ে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোনকারখীল এলাকার নুরুল হুদার ছেলে ইফতিয়াদ হুদা মিশু (২১) ও একই উপজেলার কক্সবাজার শহরের খুরশকুল রাস্তার মাথা এলাকার মতিউর রহমানের ছেলে তারেকুর রহমান (২০)।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে মোটরসাইকেলসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (১৫ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাদের এলাকার লোকজন জানান, এই দুই মাদক কারবারি যুবক এলাকায় পড়ালেখা করার অজুহাতে পরিবারের নারী-পুরুষ সকলকে ইয়াবা কারবারে জড়িয়ে ফেলে। দীর্ঘদিন ধরে এদের পরিবারের সদস্যরা ইয়াবা কারবারে জড়িত বলে এলাকায় প্রকাশ হয়ে পড়ে। তবে হাতেনাতে না দেখায় উল্টো এসব পরিবারের সদস্যরা এলাকার লোকজনদের নানাভাবে হয়রানি ও হুমকির পাশাপাশি এলাকার অসংখ্য যুবককে এই মাদক কারবারে জড়িয়ে ফেলে বলে এলাকাবাসীর অভিযোগ।

দেরিতে হলেও আটক হওয়ায় এলাকার সচেতন লোকজন স্বস্তি প্রকাশ করে প্রশাসনের নিকট দাবি জানান তাদের সিন্ডিকেটের অন্য ইয়াবাকারবারিদেরও যেন আইনের আওতায় আনা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার ও চৌফলদন্ডীর দুই যুবক ইয়াবাসহ ধরা লোহাগাড়ায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার ও চৌফলদন্ডীর দুই যুবক ইয়াবাসহ ধরা লোহাগাড়ায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন
Print Image
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়েছে কক্সবাজারের দুই যুবক। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া সড়ক অংশে অভিযান চালিয়ে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোনকারখীল এলাকার নুরুল হুদার ছেলে ইফতিয়াদ হুদা মিশু (২১) ও একই উপজেলার কক্সবাজার শহরের খুরশকুল রাস্তার মাথা এলাকার মতিউর রহমানের ছেলে তারেকুর রহমান (২০)। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে মোটরসাইকেলসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (১৫ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের এলাকার লোকজন জানান, এই দুই মাদক কারবারি যুবক এলাকায় পড়ালেখা করার অজুহাতে পরিবারের নারী-পুরুষ সকলকে ইয়াবা কারবারে জড়িয়ে ফেলে। দীর্ঘদিন ধরে এদের পরিবারের সদস্যরা ইয়াবা কারবারে জড়িত বলে এলাকায় প্রকাশ হয়ে পড়ে। তবে হাতেনাতে না দেখায় উল্টো এসব পরিবারের সদস্যরা এলাকার লোকজনদের নানাভাবে হয়রানি ও হুমকির পাশাপাশি এলাকার অসংখ্য যুবককে এই মাদক কারবারে জড়িয়ে ফেলে বলে এলাকাবাসীর অভিযোগ। দেরিতে হলেও আটক হওয়ায় এলাকার সচেতন লোকজন স্বস্তি প্রকাশ করে প্রশাসনের নিকট দাবি জানান তাদের সিন্ডিকেটের অন্য ইয়াবাকারবারিদেরও যেন আইনের আওতায় আনা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×