হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‎কুতুবদিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূ রুমি আকতারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

‎কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফতেহ আলী সিকদার পাড়ার অগ্নিদগ্ধ গৃহবধূ রুমি আকতার (২৮) অবশেষে মৃত্যুবরণ করেছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎
‎উল্লেখ্য গত বুধবার (২৬ নভেম্বর) সকালে ফতেহ আলী সিকদার পাড়ায় ঘটে যাওয়া দগ্ধের ঘটনায় তিনি ও তাঁর পুত্র মো. জিহাদ গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরও শেষ পর্যন্ত রুমিকে বাঁচানো সম্ভব হয়নি।
‎
‎স্বামী গ্রাম পুলিশ শাহজাহান জানান, সকালে ছেলের আঙুলের ক্ষতস্থানে ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ মতে ঘরোয়া ওষুধ তৈরি করতে পানি গরম করছিলেন রুমি।

এসময় পাত্রে ওষুধসহ পানি দেওয়ার মুহূর্তে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তাঁর জামাকাপড়ে আগুন ধরে যায়। পাশে থাকা ছেলে জিহাদের শরীরেও আগুন লেগে যায়। স্থানীয়রা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
‎
‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল ইসলাম জানান, রুমি আকতারের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং তাঁর ছেলে জিহাদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়।
‎
‎রুমি আকতারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী এবং স্বজনরা তাঁর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ।
‎
‎দগ্ধ অবস্থায় থাকা শিশু জিহাদ এখনো চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‎কুতুবদিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূ রুমি আকতারের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‎কুতুবদিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূ রুমি আকতারের মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
Print Image
‎কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফতেহ আলী সিকদার পাড়ার অগ্নিদগ্ধ গৃহবধূ রুমি আকতার (২৮) অবশেষে মৃত্যুবরণ করেছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‎ ‎উল্লেখ্য গত বুধবার (২৬ নভেম্বর) সকালে ফতেহ আলী সিকদার পাড়ায় ঘটে যাওয়া দগ্ধের ঘটনায় তিনি ও তাঁর পুত্র মো. জিহাদ গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরও শেষ পর্যন্ত রুমিকে বাঁচানো সম্ভব হয়নি। ‎ ‎স্বামী গ্রাম পুলিশ শাহজাহান জানান, সকালে ছেলের আঙুলের ক্ষতস্থানে ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ মতে ঘরোয়া ওষুধ তৈরি করতে পানি গরম করছিলেন রুমি। এসময় পাত্রে ওষুধসহ পানি দেওয়ার মুহূর্তে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তাঁর জামাকাপড়ে আগুন ধরে যায়। পাশে থাকা ছেলে জিহাদের শরীরেও আগুন লেগে যায়। স্থানীয়রা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ‎ ‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল ইসলাম জানান, রুমি আকতারের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং তাঁর ছেলে জিহাদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়। ‎ ‎রুমি আকতারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী এবং স্বজনরা তাঁর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ। ‎ ‎দগ্ধ অবস্থায় থাকা শিশু জিহাদ এখনো চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×