হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সর্বোচ্চ জয় ও ২০৬ ছক্কার নতুন রেকর্ড করলো বাংলাদেশ, শীর্ষে তানজিদ হাসান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ ডিসেম্বর – আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জয়ের ও ছক্কার নতুন রেকর্ড করল বাংলাদেশ। বছরের শেষ ম্যাচে এসে গতকাল প্রথমবারের মতো এক বছরে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে তারা। আগের ১২২ ছক্কার রেকর্ড ছাড়িয়ে এবার সেটি থামল ২০৬-তে।

২০২৫ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৫টি ম্যাচে জয় এবং হেরেছে ১৪টি ম্যাচে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে এত ম্যাচ আগে কখনো জেতেনি বাংলাদেশ।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এক বছরে সবচেয়ে বেশি ছক্কাও হয়েছে। এবছরই সর্বোচ্চ ২০৬টি ছক্কা মেরেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান মিলে মেরেছেন ১২৭টি ছক্কা। যার মধ্যে ওপেনার তামিম একাই মেরেছেন ৪১টি ছক্কা, যা এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।

দ্বিতীয় স্থানে আছেন পারভেজ ইমন, তার ছক্কা ৩৪টি। বছরের মাঝপথে দলে ফেরা সাইফ হাসান ১৫ ম্যাচে হাঁকিয়েছেন ২৯টি ছক্কা। অধিনায়ক লিটনের ব্যাট থেকে এসেছে ২৩টি ছক্কা আর মিডল অর্ডারের জাকের আলী ২৩ ইনিংসে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন।

এ বছর বাংলাদেশ মোট রান তুলেছে ৪২২৯ (অতিরিক্ত বাদে), যার ২৯ শতাংশই এসেছে ছক্কা থেকে। চার হাঁকানোতেও হয়েছে রেকর্ড। এই বছর সর্বোচ্চ ২৯৮টি চার এসেছে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সর্বোচ্চ জয় ও ২০৬ ছক্কার নতুন রেকর্ড করলো বাংলাদেশ, শীর্ষে তানজিদ হাসান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সর্বোচ্চ জয় ও ২০৬ ছক্কার নতুন রেকর্ড করলো বাংলাদেশ, শীর্ষে তানজিদ হাসান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ ডিসেম্বর – আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জয়ের ও ছক্কার নতুন রেকর্ড করল বাংলাদেশ। বছরের শেষ ম্যাচে এসে গতকাল প্রথমবারের মতো এক বছরে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে তারা। আগের ১২২ ছক্কার রেকর্ড ছাড়িয়ে এবার সেটি থামল ২০৬-তে।২০২৫ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৫টি ম্যাচে জয় এবং হেরেছে ১৪টি ম্যাচে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে এত ম্যাচ আগে কখনো জেতেনি বাংলাদেশ।এক বছরে সবচেয়ে বেশি ছক্কাও হয়েছে। এবছরই সর্বোচ্চ ২০৬টি ছক্কা মেরেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান মিলে মেরেছেন ১২৭টি ছক্কা। যার মধ্যে ওপেনার তামিম একাই মেরেছেন ৪১টি ছক্কা, যা এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।দ্বিতীয় স্থানে আছেন পারভেজ ইমন, তার ছক্কা ৩৪টি। বছরের মাঝপথে দলে ফেরা সাইফ হাসান ১৫ ম্যাচে হাঁকিয়েছেন ২৯টি ছক্কা। অধিনায়ক লিটনের ব্যাট থেকে এসেছে ২৩টি ছক্কা আর মিডল অর্ডারের জাকের আলী ২৩ ইনিংসে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন।এ বছর বাংলাদেশ মোট রান তুলেছে ৪২২৯ (অতিরিক্ত বাদে), যার ২৯ শতাংশই এসেছে ছক্কা থেকে। চার হাঁকানোতেও হয়েছে রেকর্ড। এই বছর সর্বোচ্চ ২৯৮টি চার এসেছে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×