হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম, যা জানালেন বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ ডিসেম্বর – ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম হুট করে লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, তার আইনগত ভিত্তি নেই এবং এ ব্যাপারে সরকারের কোনও সম্মতিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সম্মতি নিয়েছে কিনা, এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের কোনও সম্মতি নেয়নি তারা। আমাদের সঙ্গে তাদের কোনও কথা হয়নি। আমরা এখন আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক করেছি। বৈঠক শেষে এ বিষয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো। সব কোম্পানি সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়িয়েছে।

এখন সরকার কী করবে, জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করবো। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনও আইনগত ভিত্তি নেই।

শেখ বশিরউদ্দীন বলেন, গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছি। যেহেতু গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইসব্রান তেল কেনার অনুমোদন দিয়েছি, সেহেতু ৫০ লাখ লিটার তেল যদি আমরা দরপত্রের মাধ্যমে কমদামে কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি করা হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম, যা জানালেন বাণিজ্য উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম, যা জানালেন বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ ডিসেম্বর – ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম হুট করে লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, তার আইনগত ভিত্তি নেই এবং এ ব্যাপারে সরকারের কোনও সম্মতিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সম্মতি নিয়েছে কিনা, এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের কোনও সম্মতি নেয়নি তারা। আমাদের সঙ্গে তাদের কোনও কথা হয়নি। আমরা এখন আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক করেছি। বৈঠক শেষে এ বিষয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো। সব কোম্পানি সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়িয়েছে।এখন সরকার কী করবে, জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করবো। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনও আইনগত ভিত্তি নেই।শেখ বশিরউদ্দীন বলেন, গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছি। যেহেতু গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইসব্রান তেল কেনার অনুমোদন দিয়েছি, সেহেতু ৫০ লাখ লিটার তেল যদি আমরা দরপত্রের মাধ্যমে কমদামে কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি করা হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×