ঢাকা, ০৪ ডিসেম্বর – বাংলাদেশের ক্রান্তিলগ্নে মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। তাদের পেছনে রেখে কিংবা অবজ্ঞা করে দেশ এগিয়ে যেতে পারে না।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেছেন।
সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন
গতকাল রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসা কর্তৃক ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, দ্বীনের খেদমতে সামাজিক ও নৈতিক নেতৃত্বসহ যেকোনো উদ্যোগে সবসময় আলেম সমাজকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই। সমাজে নৈতিকতা, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি এবং তরুণদের কুরআনমুখী করতে দেশজুড়ে ক্বেরাত সম্মেলন আয়োজন করার বিষয়েও গুরুত্বারোপ করেন। এ ছাড়া হাজারীবাগ এলাকার রাস্তাঘাট ও পরিবেশগত সমস্যাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ক্বেরাত সম্মেলনে ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন উপদেষ্টা।




মন্তব্য করুন