হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আরসা’র গান গ্রুপের কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৯:৫৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র গান গ্রুপের প্রধান সৈয়দুল আমিনকে (২৬) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। সে উখিয়া উপজেলার রাজাপালং ক্যাম্প-৭, ব্লক- জি/১ এর আমির হোসেনের ছেলে।

রবিবার (১৭ জুলাই) ভোরে রাজাপালং ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি জানান, ভোরে রাজাপালং ক্যাম্প ৭ এ ড্রোন অভিযান পরিচালনা করে এপিবিএন। এসময় জি/১ ব্লকে কিছু সন্দেহ জনক লোকজনের আনাগোনা সনাক্ত করা হয়। পরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে তার বসত ঘরের টিনের ট্রাংক এর ভিতর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশি জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে অস্ত্র চালনা প্রশিক্ষণ শেষে চোরাই পথে ক্যাম্পে ফিরে আসার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত অস্ত্রসহ আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় আরসা’র গান গ্রুপের কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আরসা’র গান গ্রুপের কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র গান গ্রুপের প্রধান সৈয়দুল আমিনকে (২৬) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। সে উখিয়া উপজেলার রাজাপালং ক্যাম্প-৭, ব্লক- জি/১ এর আমির হোসেনের ছেলে। রবিবার (১৭ জুলাই) ভোরে রাজাপালং ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। তিনি জানান, ভোরে রাজাপালং ক্যাম্প ৭ এ ড্রোন অভিযান পরিচালনা করে এপিবিএন। এসময় জি/১ ব্লকে কিছু সন্দেহ জনক লোকজনের আনাগোনা সনাক্ত করা হয়। পরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে তার বসত ঘরের টিনের ট্রাংক এর ভিতর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশি জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে অস্ত্র চালনা প্রশিক্ষণ শেষে চোরাই পথে ক্যাম্পে ফিরে আসার কথা স্বীকার করেছে। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত অস্ত্রসহ আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×