ঢাকা, ১২ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয় র্যালি মিছিলে অংশ নিয়েছেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে রিকশার ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন।
এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’ সহ নানা স্লোগানে দেওয়া হয়।
এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন